উড়োজাহাজ থেকে সাড়ে ৫ কেজি সোনা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার ভোররাতে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে সাড়ে পাঁচ কেজি ওজনের ৪৮টি সোনার বার আটক করা হয়েছে।
বুধবার দিবাগত রাত তিনটার পর দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে৷ শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত পৌনে চারটার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা ওই উড়োজাহাজের ভেতরে অভিযান চালান৷ একটি টয়লেটের পেছন দিকে লুকানো ৪৮টি সোনার বার পাওয়া যায়৷
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বিজনেস ক্লাসের এক যাত্রী ওই সোনার চালান এনেছেন৷ ধরা পড়ার আশঙ্কায় তিনি ওই সোনা কালো ফিতা দিয়ে বেঁধে কার্গো হোল্ডের ভেতর থেকে ঝুলিয়ে রেখে পালিয়ে যান৷ আটক হওয়া সোনার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা৷