উত্তম বড়ুয়ার মা ও মাসি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামুর বৌদ্ধমন্দিরে হামলার উৎস ফেসবুকের সেই যুবক উত্তম কুমার বড়ুয়ার মা মাধু বড়ুয়া (৪৮) ও চাচাতো বোন (উত্তমের মাসি) আদি বড়ুয়াকে (৩০) গতকাল সোমবার পুলিশ কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।রিমান্ডের আগে মাধু বড়ুয়া প্রথম আলোকে বলেন, পাঁচ বছর ধরে একমাত্র ছেলে উত্তম কুমার বড়ুয়ার সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই। বিয়ে করে সে তিন কিলোমিটার দূরে মেরংলোয়ার বড়ুয়াপাড়ার শ্বশুড়বাড়িতে বসতি করেছে। ২৯ সেপ্টেম্বর রাতে নিরাপত্তার কথা বলে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। তারপর জেলা কারাগারে পাঠানো হয়।আদি বড়ুয়া বলেন, ২৫ সেপ্টেম্বর মহেশখালী থেকে বাবার বাড়ি রামুর হাইটুপীতে বেড়াতে যান। মাধু বড়ুয়া তাঁর চাচাতো বোন। পাশাপাশি বাড়ি হওয়ায় পুলিশ সেদিন তাঁকেও ধরে নিয়ে যায়। দেড় বছরের একমাত্র মেয়ে অনিষাকে নিয়ে তাঁর সমস্যা হচ্ছে।জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বাসুদত্ত চাকমা বলেন, গতকাল দেড় বছরের মেয়েটিকে মায়ের সঙ্গে কারাগারে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু মেয়েটি মায়ের সঙ্গে যেতে রাজি হচ্ছে না। সম্ভবত মাকে কারাগারের ভেতরে অন্য পরিবেশে দেখে ভয় পাচ্ছে।