উত্তম হত্যা মামলা শ্রীমঙ্গল থানায় লিপিবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তম দাশগুপ্ত হত্যা মামলাটি আদালতের নির্দেশে অবশেষে শ্রীমঙ্গল থানায় লিপিবদ্ধ (রেকর্ড) হয়েছে। মৌলভীবাজারের মুখ্য বিচারিক হাকিম আদালতের নির্দেশ অনুযায়ী ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় গত বুধবার রাতে মামলাটি লিপিবদ্ধ করা হয়।শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) নীহার রঞ্জন দেবনাথ গতকাল বৃহস্পতিবার দুপুরে জানান, উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমানকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত এ মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি। শ্রীমঙ্গল রেল থানা পুলিশ মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের রেললাইন থেকে গত ৩০ এপ্রিল রাতে উত্তম দাশগুপ্তের মৃতদেহ উদ্ধার করে। ৮ মে উত্তমের বাবা উপানন্দ দাশগুপ্ত মৌলভীবাজার মুখ্য বিচারিক হাকিম আদালতে চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে তাঁর মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়। উত্তম এ বছর শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে স্নাতক পাস করেছিলেন। তাঁর বাড়ি উপজেলার মির্জাপুর গ্রামে।