উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় বৃষ্টির কারণে একটি রেলসেতুর মাটি ধসে যাওয়ায় উত্তর ও দক্ষিণ বঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার আনালিয়াবাড়ির রেলসেতুর মাটি ধসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে এবং ঢাকা থেকে দিনাজপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
অতিরিক্ত জেলা প্রশাসক আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ বলেন, ঢাকা থেকে মেরামতকারী দল গিয়ে ওই রেলসেতুটি মেরামত করার চেষ্টা চালাচ্ছে। ঘণ্টা দুয়েকের মধ্যে লাইনটি সচল করা সম্ভব হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।