প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে গতকাল সোমবার উত্তর কণ্ঠ নামে একটি দৈনিক সংবাদপত্র আত্মপ্রকাশ করেছে। দুপুরে শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর পত্রিকাটির উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। এতে উত্তর কণ্ঠ-এর সম্পাদক ও প্রকাশক রেজাউল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা প্রশাসক মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান প্রমুখ।