উত্তর কাট্টলী কালীবাড়ির শতবর্ষ পূর্তিতে মঙ্গল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের উত্তর কাট্টলী শ্রীশ্রী রক্ষা কালীবাড়ীর শতবর্ষ উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গল শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের উত্তর কাট্টলী শ্রীশ্রী রক্ষা কালীবাড়ীর শতবর্ষ উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গল শোভাযাত্রা বের করা হয় l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী রক্ষা কালীবাড়ির শতবর্ষ পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার সকালে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শতবর্ষ পূর্তিকে কেন্দ্র করে তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে কালীবাড়ি কর্তৃপক্ষ। গতকাল সকালে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মন্‌জুর আলম। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম সাহিত্য ও সংস্কৃতি সমীক্ষক সুদর্শন চক্রবর্তী।
বিকেলে ধর্মীয় সংগীতানুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ দিদারুল আলম। সভায় বক্তব্য দেন মন্দির কমিটির সভাপতি সুবাস দাশ, সাধারণ সম্পাদক মুকেশ কুমার দত্ত, শতবর্ষ উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক তরুণ তপন দত্ত ও সদস্যসচিব প্রকৌশলী কৃষ্ণ ভজন আচার্য।
বক্তারা বলেন, উত্তর কাট্টলী এলাকার এই কালীমন্দির সনাতন সম্প্রদায়ের মানুষের কাছে একটি তীর্থস্থান। কাট্টলীর মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। প্রতিটি মানুষ নিজের ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারে। সম্প্রীতির এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।