উত্তর জনপদে আর মঙ্গা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে পাল্টে গেছে অভাবী জনপদের দৃশ্যপট। গ্রামের ঘরে ঘরে চলছে আগাম ধানের নবান্ন উর‌্যাসব। এবার আশ্বিন-কার্তিকের অভাব (মঙ্গা) চোখে পড়েনি।এখন গ্রামে গ্রামে কৃষিশ্রমিকের অভাব। একজন কৃষিশ্রমিকের সর্বনিম্ন মজুরি ১৫০ থেকে ২০০ টাকা। অন্যান্য শ্রমিকের মজুরি ২৫০ থেকে ২৭৫ টাকা। কোনো কোনো ক্ষেত্রে ৩০০ টাকা। আবার বাজারে মোটা চালের দাম কেজিপ্রতি ২৪ টাকা। ধান প্রতিমণ ৬০০ থেকে ৬৫০ টাকা এবং ওএমএসের (খোলা বাজার) চাল প্রতি কেজি ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারমূল্য এবং খোলা বাজারে চালের প্রতি কেজির মূল্য সমান হওয়ায় খোলা বাজারে চাল কেনার ভিড় নেই। ইতিমধ্যে বাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। প্রতি মণ নতুন ধান ৫০০ থেকে ৫২০ টাকায় হাট-বাজারে বিক্রি হচ্ছে। ব্রহ্মপুত্র নদের কুড়িগ্রামের দুর্গম চর মোহাম্মদপুরে দেখা গেছে, পুরো চর সবুজ ফসলে ভরা। এতটুকু জমি ফাঁকা নেই। আমন আর গড়িয়া ধানগাছ বাতাসে দোল খাচ্ছে। প্রতিটি বাড়িতে লাউ, কুমড়া, শিম, জালি কুমড়া, বাড়ির আশপাশে কলা, পেঁপেগাছের সারি। লাগিয়েছে মুলা, লালশাক, কলমি, দনিয়া, মরিচসহ নানা শাকসবজি। প্রতিটি বাড়িতে গরু-ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি।নদীর ঘাটের কাছের ময়না বেওয়া (৬৫) বলেন, ‘বাবা, কয়েক বছর আগে একবেলা খায়া বাঁচি আছিলাম। আল্লায় দেয়, সেই দুঃখের দিন আর নাই। স্বামী সাদেক হোসেন মারা গেছে কয়েক বছর আগে। ছেলে নাই। চার মেয়ে, সবাইরে বিয়ে দিয়েছি, আল্লায় দেয় সুখে আছে।’জমির আইলে বসে গল্প করছেন দিনমজুর মেহের আলী ও সাদেক। মেহের আলী বলেন, ‘ভাইজান, চরের মানুষের দুঃখের শ্যাষ নাই। আগে ছিল খাওয়ার অভাব, সেটা এলা নাই। কিন্তু অসুখ হইলে চিকির‌্যাসা করবার পারি না। হাসপাতাল নাই, ডাক্তার নাই। স্কুল আছে মাস্টার আইসে না। হামরা নিজের চেষ্টায় আবাদ করি। আবাদের সমস্যা হইলে কাকো পাই না।’ উলিপুরের অনন্তপুর গ্রামের বাঁধে বসবাসকারী কফিরন বেওয়া ও ছমিরন বেওয়া (পেশায় ভিক্ষুক) বলেন, ‘আগের দিনের মঙ্গা (অভাব) আর নাই বাহে। আগত কত না খায়া আছিনো, জীবন বাঁচানোর জন্য কলাগাছ, জমির আইলের কচু, ঘেচু, বাড়ার কুড়া (খুদ) সেদ্ধ করি খায়া আছিলং। এলা না খায়া থাকা নাগে না। একদিন ভিক্ষা করি পাঁচ দিন বসি খাই, গাওত আরাম দেই।’ রামখানা গ্রামের তমিরন, মমিজন ও আছিরন বেওয়া বলেন, ‘আগত ভিক্ষা করছিলং, এলা আর ভিক্ষা করা নাগে না। গ্রামোত মেলা কাজ, কাজ করলে ভাতের অভাব হয় না। তাই আগের মতো না খায়া থাকা নাগে না।’ উলিপুরের হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন, বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ও বজরা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম আমীন জানান, এখন আর মঙ্গা বলে কিছু নেই। কেউ না খেয়ে থাকে না। সব ধরনের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। মঙ্গা না থাকায় অন্যবারের মতো এবার আপর‌্যাকালীন টিআর, জিআর, কাবিখা, কাবিটার মতো প্রকল্প আসেনি। চর উন্নয়ন প্রকল্পের জেলা অবকাঠামো ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ‘ইতিমধ্যে কিছু এলাকায় কাজ শুরু হয়েছে। আমরা জেলার নয়টি উপজেলায় কাজ করি। ২১ হাজার দরিদ্র পরিবার এই প্রকল্পের আওতায় আছে। এর মধ্যে ১৩ হাজার পরিবার সম্পদ সুবিধা পাচ্ছে। কুড়িগ্রাম জেলা ত্রাণ কর্মকর্তা মহসিনুল হক বলেন, কার্তিকে কুড়িগ্রামে কাজ নেই ঠিক, তবে আগের মতো এখন আর মঙ্গাও নেই।