উত্তর ঢেমশা ডিএমজি কিন্ডারগার্টেনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা ডিএমজি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ সম্প্রতি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্পাদক আজিজুল হক। সভাপতিত্ব করেন কমিটির সাবেক সভাপতি মৃণাল কান্তি চৌধুরী। শিক্ষক জুয়েল কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন ও ঢেমশা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিমুদ্দীন চৌধুরী। বক্তব্য দেন মোহাম্মদ মহসিন, আবদুস সোবহান, দীপক কান্তি পালিত, আবদুল খালেক, আসাদুজ্জামান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ স্বপন কান্তি মজুমদার।
পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি।