উত্তর বনানীর ১৮শ টেলিফোন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূগর্ভস্থ কেব্ল চুরির কারণে উত্তর বনানীর এক হাজার ৮০০ টেলিফোন বিকল হয়ে পড়েছে। ছয়-সাত দিনের মধ্যে ফোনগুলো চালু করা সম্ভব হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। গতকাল সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলশান টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সড়কের ২০৩ মিটার ভূগর্ভস্থ কেবেলর ১৩৮ মিটার কেব্ল পাওয়া যায়নি। বাকি ৬৫ মিটার রাস্তার ওপর পাওয়া যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।