উত্তর মানিকদিয়ায় প্রধান সড়ক বেহাল জনদুর্ভোগ
ঢাকার পূর্বাঞ্চলে দক্ষিণগাঁও ইউনিয়নের উত্তর মানিকদিয়ার প্রধান সড়কে চলতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে মেরামত না করায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, মানিকদিয়া ক্লাব ঘর থেকে জোয়ারিয়া খাল সেতু পর্যন্ত উত্তর মানিকদিয়া প্রধান সড়কের বেশির ভাগ অংশই কাঁচা। কোথাও পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে গর্ত। পয়োনিষ্কাশনব্যবস্থা না থাকায় এবং আশপাশে জলাভূমি থাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই সড়কে চলাচলের প্রধান যানবাহন রিকশা ও অটোরিকশা। ভাঙাচোরা সড়কে বেশ ঝুঁকি নিয়েই এসব যানবাহন চলাচল করছে। সড়কের দুই পাশে তৈরি হচ্ছে নতুন বসতি। চলাচলের জন্য জায়গা না ছেড়ে বসতি গড়ে তোলায় অনেক স্থানে সড়কটি সংকীর্ণ হয়ে পড়েছে।
রাজধানী শহরে ও পার্শ্ববর্তী ডেমরায় যেতে হলে মানিকদিয়ার বাসিন্দাদের এই সড়ক ব্যবহার করতে হয়। বিকল্প আর কোনো রাস্তা নেই। স্থানীয় বাসিন্দা রাজু আহম্মেদ অভিযোগ করে বলেন, ‘মূল সড়কের সঙ্গে সংযুক্ত আশপাশের সব রাস্তার উন্নয়ন হলেও প্রধান সড়কটি অবহেলিত রয়ে গেছে। অথচ এটিই প্রধান সড়ক হওয়ার কারণে আমাদের অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে।’
উত্তর মানিকদিয়া এলাকাটি দক্ষিণগাঁও ইউনিয়নের অন্তর্ভুক্ত। সড়কটি মেরামতের ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এস সোহরাওয়ার্দী বলেন, ‘সড়কটি বর্তমানে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন।