উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর রাজশাহী সেচ প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী। ২৫ জানুয়ারি জাতীয় সংসদে তিনি বিষয়টি উত্থাপন করে সরকারের প্রতি জোর দাবিও জানাবেন বলে ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঠিকাদার সমিতি রাজশাহী শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক চৌধুরী এ দাবি জানান। পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি রাজশাহী শাখার সভাপতি মাহফুজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিউল আযম ও নির্বাহী প্রকৗশলী হারুন আর রশিদ। এ সময় পাউবো ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী চেম্বারের সাবেক প্রশাসক জিয়াউল হক, তপন সেন, মঞ্জুর হাসান, হারুনার রশিদ, গোলাম আকবর, এ আর জামিল, আলাউল হক, সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজশাহীর চারঘাট-বাঘা, রাজশাহী শহর রক্ষা ও গোদাগাড়ি নদীর তীর সংরক্ষণ প্রকল্পগুলো বাস্তবায়নে অগ্রাধিকার থাকলেও বরাদ্দ না থাকায় কোনো কাজ শুরু হয়নি। আগামী বর্ষার আগেই এ প্রকল্পগুলো বাস্তবায়ন করা না হলে ঝুঁকির মুখে পড়তে পারে নদীর তীরবর্তী এলাকার বিভিন্ন স্থাপনা।