উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত রাজশাহীতে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পরিষদের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপি দেওয়ার আগে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও পরে মতবিনিময় সভা করেন। এ সভায় রাজশাহী জেলা প্রশাসক আবদুল হান্নান উপস্থিত ছিলেন। পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, মুক্তিযোদ্ধা কমান্ডার সাইদুর রহমান, পরিষদের নেতা দেবাশিষ প্রামাণিক, মহানগর জাতীয় পার্টির নেতা এস এম জোহা সরকার, আলমগীর হোসেন সরকার, খায়রুল আনাম, এনামুল হক, এন্তাজুল হক প্রমুখ।বক্তারা বলেন, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এখন সময়ের দাবি। বিজয়ের মাস ডিসেম্বরের মধ্যেই রাজশাহীবাসী এ দুই প্রকল্পের বাস্তবায়নসহ রাজশাহীতে অবিলম্বে গ্যাস সরবরাহ নিশ্চিতের জোর দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমের স্মারকলিপির কপি তুলে দেন পরিষদের নেতারা। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, জলবায়ুর বিরূপ প্রভাব থেকে মুক্ত ও মরু-প্রক্রিয়ার হাত থেকে এ অঞ্চলকে রক্ষায় ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করে কৃষক ও কৃষিকে বাঁচানোর জন্য রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন করতে হবে।