উত্তর সিটি করপোরেশন এখন নতুন ভবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন ঠিকানা হয়েছে গুলশান-২-এ। মেয়র আনিসুল হক আজ রোববার বিকেলে উত্তর সিটি করপোরেশনের নতুন ও প্রধান এই কার্যালয়ের উদ্বোধন করেন।

গুলশান-২-এর ৯০ নম্বর সড়কের সেন্টার পয়েন্টে ভবনের ৮, ৯ ও ১০ নম্বর লেভেল হলো উত্তর সিটি করপোরেশনের নতুন ঠিকানা। তবে রাজস্ব, আইন আর ভান্ডার বিভাগ আগের মতো বনানীতেই থাকবে।
সূত্র জানায়, উদ্বোধনের পর এখন থেকে মেয়র এ অফিসেই বসবেন। এত দিন ৮১ গুলশান অ্যাভিনিউ ছিল উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যালয়। রাজধানী ঢাকা দুই সিটি করপোরেশনে ভাগ হওয়ার পর নির্বাচিত মেয়র আনিসুল হক ৮১ নম্বর বাড়িতে অফিস করতেন। এটি ছিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়রের বাসভবন।