উত্তর সিটিতে বসবে ৫ হাজার ক্যামেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় নতুন আরও পাঁচ হাজার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক। গতকাল শুক্রবার গুলশানে বেসরকারি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘স্মার্ট সিটি হ্যাকাথনের’ উদ্বোধনকালে মেয়র এ কথা জানান।
আনিসুল হক বলেন, ইতিমধ্যে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় সাড়ে ছয় শতাধিক সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আরও ৫০০ ক্যামেরা লাগানোর কাজ চলছে। পুরো উত্তর সিটি এলাকায় ৫ হাজার ক্যামেরা লাগানো হবে। মেগাসিটি ঢাকার সমস্যার ডিজিটাল সমাধান করতে প্রেনুয়ার ল্যাব ও গ্রামীণফোনের ইনোভেশন সেন্টার হোয়াইট বোর্ড ৩৬ ঘণ্টার হ্যাকাথনের আয়োজন করেছে। প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় ৩০টি দল অংশ নিচ্ছে।