উত্তরখান থানার ওসি মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে সিরাজুল হক (৫৬) মারা গেছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক করে) মারা যান তিনি।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার তাপস কুমার দাস প্রথম আলোকে জানান, সিরাজুল হক উত্তরখান থানার একটি কক্ষেই থাকতেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে নাশতা করার পর অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় মারা যান।

সিরাজুল হকের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানায়। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।