উত্তরণের ২৫ বছরের কার্যক্রম উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে শুরু হওয়া কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সত্য প্রেম এবং পবিত্রতার মন্ত্র নিয়ে উত্তরণ কর্মীদের গাওয়া গানের পর পর ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ এই গানের সঙ্গে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্রজমোহন কলেজের উত্তরণ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ এম ফজলুল হক।
‘হাতে হাত বেঁধে ছুঁয়েছি পঁচিশ, যেতে চাই শতবর্ষে’ এই শিরোনাম নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া রজতজয়ন্তী উৎসবের চেয়ারম্যান কবি পার্থ সারথির সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আজমল হোসেন, ব্রজমোহন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এস এ কাইউম উদ্দিন, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান শাহ শাজেদা, উৎসব কমিটির কো-চেয়ারম্যান মিন্টু কুমার কর, উত্তরণের সাবেক সভাপতি জিয়াউর রহমান, বর্তমান সভাপতি শুকদেব মণ্ডল, সাধারণ সম্পাদক রোকন ব্যাপারী প্রমুখ।
আগামী ১৮, ১৯ এবং ২০ মার্চ রজতজয়ন্তীর তিন দিনের অনুষ্ঠানমালা আয়োজন করা হবে।