উত্তরপত্র জালিয়াতির অভিযোগের তদন্ত শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা ডিগ্রি কলেজের দুই শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার তিনটি বিষয়ের উত্তরপত্র জালিয়াতির অভিযোগ তদন্ত শুরু করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।বোর্ডের চেয়ারম্যান বিমলকৃষ্ণ মজুমদারের নির্দেশে পরীক্ষা নিয়ন্ত্রক মো. দেলোয়ার হোসেন হাওলাদার সোমবার এই তদন্তকাজ শুরু করেছেন।গলাচিপা পৌরসভার বাসিন্দা আ. রহিম আজাদের মেয়ে আঞ্জুমান আজাদ ওরফে মুনা এবং একই এলাকার মো. আলী আজগরের মেয়ে শর্মিলী জাহান ওরফে মুক্তা গত ৩০ জুলাই পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে ভিন্ন দুটি লিখিত অভিযোগ করেন।