উত্তরপত্র পরিবর্তনের দায়ে দুই শিক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালীন উত্তরপত্র পরিবর্তনের দায়ে দুই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার ডি ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা চলাকালীন দুই পরীক্ষার্থী উত্তরপত্র অদলবদল করলে তা কর্তব্যরত শিক্ষকের নজরে আসে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবনে ওএমআর সিট পরিবর্তনের সময় ওই দুই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে হাতেনাতে ধরে ফেলেন পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকেরা।