প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক, পরীক্ষক নিয়োগ ও উত্তরপত্র মূল্যায়নের সম্মানী অনলাইনের আওতায় আনা হয়েছে।
এখন থেকে কোনো শিক্ষক বোর্ডে না এসেই অনলাইনের মাধ্যমে এসব সেবা পাবেন। এতে করে সময় ও অর্থের অপচয় রোধ হবে। একই সঙ্গে দুর্নীতি ও অব্যবস্থাপনা ঠেকানো যাবে। বোর্ড প্রতিষ্ঠার ৫৫ বছর পর এ ক্ষেত্রে অনলাইন সেবা চালু হলো। বোর্ডের ওই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্কুল ও কলেজের শিক্ষকেরা।
বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. শহিদুল ইসলাম বলেন, ২০১৬ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় প্রধান পরীক্ষক, পরীক্ষক নিয়োগ অনলাইনের আওতায় আনা হয়। একই সঙ্গে পরীক্ষকদের সম্মানী ভাতাও অনলাইনে দেওয়া হয়।