উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা ডিগ্রি কলেজের দুই শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার তিনটি বিষয়ের উত্তরপত্র জালিয়াতি করে তাঁদের ফল-বিপর্যয় ঘটানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। এর প্রতিকার চেয়ে তাঁরা পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করেছেন।ওই দুই শিক্ষার্থী হলেন গলাচিপা পৌরসভার ব্যবসায়ী আ. রহিম আজাদের মেয়ে আঞ্জুমান আজাদ ওরফে মুনা এবং একই এলাকার মো. আলী আজগরের মেয়ে শর্মিলী জাহান ওরফে মুক্তা। তাঁরা গত ৩০ জুলাই বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে ভিন্নভাবে লিখিত অভিযোগ করেন। পরীক্ষা নিয়ন্ত্রক মো. দেলোয়ার হোসেন হাওলাদার মুঠোফোনে বলেন, পুনর্মূল্যায়নে দেখা গেছে, প্রথমবারের মূল্যায়নই সঠিক ছিল। এসব ব্যাপারে বোর্ডের চেয়ারম্যান পদক্ষেপ নিতে পারেন।’চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদারের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।