উত্তরবঙ্গের ১৬ জেলায় পরিবহন ধর্মঘট আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরবঙ্গের ১৬ জেলায় আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ১০ দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটি এ ধর্মঘট ডেকেছে।শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে পরিবহনশ্রমিকদের বিরুদ্ধে পুলিশি হয়রানি ও ট্রাফিক সার্জেন্টদের চাঁদাবাজি বন্ধ, শ্রমিকনেতাদের মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া শ্রমিকদের মুক্তি এবং নির্দিষ্ট এলাকার বাইরে নসিমন ও করিমন চলাচল বন্ধ করা।বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ বলেছেন, ‘দাবি পূরণে সময়সীমা বেঁধে দিলেও আজ (রোববার) পর্যন্ত প্রশাসনের কেউ এ নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেননি। তাই বাধ্য হয়ে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’বগুড়ার জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান জানান, উদ্ভূত পরিস্থিতিতে আজ (রোববার) রাতে শ্রমিকদের সঙ্গে বিভাগীয় কমিশনারের আলোচনায় বসার কথা রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলোচনা শুরু হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটি গত বৃহস্পতিবার বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলন করে। সেখানে দাবি পূরণে প্রশাসনকে ৩ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়।