উত্তরা অফিসার্স ক্লাবের সভাপতি শফিউল সম্পাদক বিলাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালকে সাধারণ সম্পাদক করে উত্তরা অফিসার্স ক্লাব লিমিটেডের নতুন কমিটি গঠন করা হয়েছে৷
গতকাল উত্তরা ক্লাবের ইউসিবিএফ লাউঞ্জে ক্লাবটির চতুর্থ বার্ষিক সাধারণ সভায় ১৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়৷ আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবে৷ এই কমিটির ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সাবেক সচিব হারুনুর রশীদ ও নজরুল ইসলাম৷ এজিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শফিউল আলম৷ অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷