উত্তরা ইউনিভার্সিটিতে ক্যারিয়ার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা ইউনিভার্সিটির উদ্যোগে সম্প্রতি দিনব্যাপী ‘ফার্স্ট ইউইউ ক্যারিয়ার ফেয়ার ২০১৬’ অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান বলেন, নানা হুমকি ও বাধা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে চলছে। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, শিক্ষা, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রেই ব্যাপক উন্নতি হয়েছে। তরুণদের সামনে রয়েছে বিশাল সম্ভাবনার বাংলাদেশ। তাদের নতুন পৃথিবী গড়ার জন্য তৈরি হতে হবে।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস মিলনায়তনে মেলার আহ্বায়ক ও স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে সমাপনী আলোচনায় বক্তব্য দেন উত্তরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক এম আজিজুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা। উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভাইজি দেহনাভি। ক্যারিয়ার ফেয়ারে আইসিডিডিআরবি, ব্রিটিশ কাউন্সিল, ওয়ালটন, ব্যাংক এশিয়া, মধুমতি ব্যাংক লিমিটেড, আর এ কে পেইন্ট, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, মিরপুর সিরামিক ওয়ার্কস লিমিটেড, খাদিম সিরামিকস লিমিটেড, ফিউচার এডুকেশন, গ্লোবাল ফ্রেইট লিমিটেড, ডিবিএল, জবস বিডি, আইটিসি, খন্দকার মাহবুব অ্যান্ড অ্যাসোসিয়েটস, ক্যারিয়ার অস্ট্রেলিয়াসহ দেশি-বিদেশি ২০টির বেশি মাল্টিন্যাশনাল কোম্পানি ও করপোরেট প্রতিষ্ঠান অংশ নেয়। বিজ্ঞপ্তি।