উত্তরা এক্সচেঞ্জের ২২০০ টেলিফোন অকেজো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াটার অ্যান্ড সুয়ারেজ অথোরিটির (ওয়াসা) উন্নয়নকাজ চলাকালে কেব্ল কাটা পড়ায় উত্তরা এক্সচেঞ্জের দুই হাজার ২০০টি টেলিফোন গতকাল সোমবার অকেজো হয়ে পড়েছে। ফলে উত্তরা এক্সচেঞ্জের ৪, ৬ ও ৮ নম্বর সেক্টর এবং আশপাশের বেশির ভাগ টেলিফোন অচল হয়ে পড়ে। তবে কেব্ল প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে বিটিসিএল।