উত্তরা তৃতীয় প্রকল্পের কাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজউকের উত্তরা তৃতীয় প্রকল্পের নির্মাণকাজ ২০১৭ সালের মধ্যে শেষ হবে। ১৯৯৯ সালে এ প্রকল্পের কাজ শুরু করা হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানান। রাজউক চেয়ারম্যান বাসসকে বলেন, ঢাকা ওয়াসা ডিপটিউবওয়েল বসানোর জন্য ইতিমধ্যেই স্থান নির্ধারণ করেছে। ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো) প্রকল্পের বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ করছে। সব সেক্টরে বৈদ্যুতিক খুঁটি বসানো হয়েছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে পানি ও বিদ্যুতের কাজ শেষ হবে। রাজউক চেয়ারম্যান বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী উত্তরা তৃতীয় প্রকল্পে গৃহকাজে এলপিজি ব্যবহারের সুযোগ রয়েছে।