উত্তরা ফিন্যান্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর এক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান রশীদুল হাসান, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন, পরিচালক কাজী ইমদাদ হোসেন ও মেহদাদুর রহমান, বিকল্প পরিচালক মো. শওকত হোসেন প্রমুখ। সভায় উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ২০১৩ সালের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এ ছাড়া চেয়ারম্যান কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। বিজ্ঞপ্তি।