প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র পাঁচ মিনিটের মধ্যে দ্রুত ও সহজ উপায়ে রেমিট্যান্স সেবা দিতে সম্প্রতি উত্তরা ব্যাংক লিমিটেড তাদের রাজধানীর বাড্ডা শাখায় ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের বিশেষ এরিয়া উদ্বোধন করেছে। এটি উদ্বোধন করেন উত্তরা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ মতিন ও ওয়েস্টার্ন ইউনিয়ন ইস্ট অ্যান্ড সাউথ এশিয়ার সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিসিয়া রিনগেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংকের ডিএমডি মোহাম্মদ রবিউল হোসেন, ওয়েস্টার্ন ইউনিয়নের মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট স্টিভ পেরেগ্রিনো ও কান্ট্রি ডিরেক্টর বিজয় রাজ পড়ুয়াল। বিজ্ঞপ্তি।