উত্তরা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা ব্যাংক লিমিটেড ১৫ শতাংশ শেয়ার ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।সম্প্রতি গাজীপুরের সফিপুরে ব্যাংকের বিশেষ সাধারণ সভা ও ২৯তম বার্ষিক সাধারণ সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। ব্যাংকের পরিচালনা পর্যদের ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ আবদুল আজিজসহ পরিচালকেরা সভায় উপস্থিত ছিলেন। সভায় সার্বিক আলোচনার পর লভ্যাংশ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।