উত্তরা মোটরসের ডিলারদের বাজাজ ফ্যাক্টরি পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজাজ অটো লিমিটেডের আমন্ত্রণে উত্তরা মোটরস লিমিটেডের ৫৩ জন ডিলার ও উচ্চপদস্থ কর্মকর্তা পাঁচ দিনের সফরে ভারতে যান। ভ্রমণকালে তাঁরা বাজাজ অটো লিমিটেডের করপোরেট অফিস, ফ্যাক্টরি এবং দিল্লি, পুনে ও আওরঙ্গবাদের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন। পুনেতে বাজাজ অটো লিমিটেডের করপোরেট অফিসের সম্মেলন কেন্দ্রে বাজাজের জেনারেল ম্যানেজার মানিষ সিং রাঠোর ও উত্তরা মোটরসের চিফ অপারেটিং অফিসার শাহ্দাত হোসেন ডিলারদের করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিজ্ঞপ্তি