উত্তরাঞ্চল পত্রিকার সম্পাদকের দুই বছরের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দান এবং সরকারি কর্মচারীকে হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় দৈনিক উত্তরাঞ্চল পত্রিকার সম্পাদক সুমন এম রহমানকে (৪০) দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার রাতে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলাতানা পারভীন এ আদেশ দেন। সুমন শহরের জলেশ্বরীতলা এলাকার ডা. কে এম আক্কাস আলীর ছেলে।বগুড়া সদর থানার পুলিশ জানায়, সুমন জনতা মেডিকেল ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। তাঁর প্রতিষ্ঠানের এক ছাত্রীকে সহপাঠীসহ বহিরাগত দুই যুবক ইভ টিজিং করায় বিচার চলছিল। এ সুমন বিচারককে হুমকি এবং তাঁর কাজে বাধা দেওয়ায় প্যানাল কোডের ২২৫ ধারায় এ দণ্ডাদেশ দেওয়া হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দণ্ডপ্রাপ্ত সুমনকে জেলা হাজতে পাঠানো হয়েছে।