উত্তরাঞ্চলে ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের ১৬ জেলায় গত মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান ধর্মঘট চলছে। ১৫ দফা দাবিতে তিন দিনের এই ধর্মঘট ডেকেছে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ঐক্য পরিষদ।পরিষদের নেতারা জানান, তাঁদের দাবিগুলোর মধ্যে আছে পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া, সরকারি নিয়মে বেতন-ভাতা প্রদান, চালক ও তাঁর সহকারীদের পুলিশি হয়রানি বন্ধ করা, শ্রমিকদের ইনস্যুরেন্স বাধ্যতামূলক করা, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে সরকারি তহবিল থেকে দুই লাখ টাকা সাহায্য দেওয়া, চালকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া সহজ করা এবং ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যানে ডাকাতি হলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তার জবাবদিহি নিশ্চিত করা।দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সহসভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ট্রাক ধর্মঘটের প্রভাব পড়বে কাঁচাবাজারে। ধর্মঘটের অজুহাতে বাজারে আলু, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে।ধর্মঘটের সমর্থনে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার বিকেলে দিনাজপুর শহরে একটি মিছিল বের করে।