উত্তরাঞ্চলে পণ্য পরিবহন বন্ধের হুমকি শ্রমিক নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের মধ্যে মহাসড়কে পুলিশের চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধ না হলে উত্তরাঞ্চলে পণ্য পরিবহন বন্ধের হুমকি দিয়েছে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক যৌথ পরিষদ। গতকাল শনিবার বগুড়ায় এক সভায় রাজশাহী ও রংপুর বিভাগের মালিক-শ্রমিক যৌথ পরিষদ এ সময়সীমা বেঁধে দিয়েছে।

বগুড়া শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আয়োজিত সভায় মালিক-শ্রমিক যৌথ পরিষদের নেতারা অভিযোগ করেন, উত্তরাঞ্চলসহ দেশের সব সড়ক-মহাসড়কে কাগজপত্র তল্লাশির নামে হাইওয়ে, জেলা ও ট্রাফিক পুলিশের চাঁদাবাজিতে তাঁরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দারোগার হাট ওজোন স্টেশনে নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং শ্রমিকদের হয়রানি করা হয়। হয়রানি বন্ধে সরকারকে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন বক্তারা। ব্যবস্থা না নিলে উত্তরাঞ্চলে পণ্য আনা-নেওয়া ও বোঝাই-খালাস বন্ধের হুমকি দেওয়া হয়।