উত্তরাঞ্চলে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় ডাকা গতকাল বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালিত হয়নি। গতকাল সকালে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
শিমুল বিশ্বাস বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উত্তরাঞ্চলীয় কমিটির সভাপতি।
ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আবদুল লতিফ মণ্ডল ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মাধ্যমে প্রধানমন্ত্রী ধর্মঘট প্রত্যাহারের কথা জানালে বুধবার মধ্যরাতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।