উত্তরাঞ্চলে বিদ্যুৎবিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-দিনাজপুর ১৩২ কেবি সঞ্চালন লাইন কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় আজ মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে রাত ১২টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

শুধু সরবরাহ বন্ধ নয়, দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসহ ওই অঞ্চলের সব বিদ্যুৎ কেন্দ্রগুলোও এ সময় বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পরে দেশের অন্য অঞ্চল থেকে বিদ্যুৎ সরবরাহ করে ওই অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করার প্রক্রিয়া শুরু করা হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, পর্যায়ক্রমে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করার পাশাপাশি গ্রাহক পর্যায়ে সরবরাহও শুরু হয়েছে। রাত ১২টা নাগাদ পরিস্থিতি আগের পর্যায়ে ফিরে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। জাতীয় গ্রিডের ওই লাইনটি বন্ধ হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, সম্ভবত ঝড় বৃষ্টির কারণে এটি বন্ধ হয়েছিল। তবে প্রকৃত কারণ খুঁজে দেখা হচ্ছে।