উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বেশ কিছু স্থানে আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এই শৈত্যপ্রবাহ দেশের উত্তরাঞ্চল থেকে আজ শুক্রবারের মধ্যে মধ্যাঞ্চলের জেলাগুলোতে ছড়িয়ে পড়তে পারে। দেশের বেশির ভাগ এলাকায় আজ রাতের তাপমাত্রা কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব কথা বলা হয়েছে।এদিকে, গতকাল বৃহস্পতিবার আবহাওয়া বিভাগ থেকে ফেব্রুয়ারি মাসের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে একটি শৈত্যপ্রবাহ হতে পারে। মাসের শেষে উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি বজ্রঝড় হতে পারে। চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।আবহাওয়া দপ্তর থেকে আজকের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগ এবং যশোর, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ ও টাঙ্গাইল এলাকায় মৃদু শৈত্যপ্রবাহটি ছড়িয়ে পড়তে পারে। এদিকে, গতকাল দেশের পূর্ব ও উত্তরাঞ্চলের তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। উত্তর ও পূর্বাঞ্চলের বেশির ভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে।