উত্তরাঞ্চলের উন্নয়নে ১৩৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরাঞ্চলের উন্নয়নে ১৩৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুমোদন দেন।

বৃহত্তর রংপুর ও দিনাজপুরের ৫৮টি উপজেলার জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন নামের এই প্রকল্পের মেয়াদকাল ২০১৩ সালের জুন থেকে ২০১৮ সাল পর্যন্ত। প্রস্তাবিত প্রকল্পের আওতায় ৩৯টি সেতু নির্মাণ করা হবে। উত্তরাঞ্চলের দারিদ্র্যের হার ৪৭ শতাংশ বিবেচনায় এসব উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এ ছাড়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচ পীরবাজার-চিলমারী উপজেলার সঙ্গে সংযোগকারী সড়কে তিস্তা নদীর ওপর এক হাজার ৪৯০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের জন্য ৬৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রকল্পের মেয়াদকাল ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত।