উত্তরাঞ্চলের কয়েক জেলায় মৃদু ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়াসহ দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় আজ শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অফিসের কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা আবদুর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল গাইবান্ধা ও রংপুরে। এর মাত্রা ছিল ৪.১। ভূমিকম্প এলাকাভেদে পাঁচ থেকে সাত সেকেন্ড স্থায়ী হয়েছে।