রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী উত্তরাঞ্চলের খরাবিষয়ক সম্মেলন-২০১২ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সম্মেলন উদ্বোধন করা হয়।সকাল নয়টায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। এতে রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহমঞ্চদ নূরুল্লাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন। বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা সেন্টার ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড, গ্রো এবং অক্সফাম যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। গতকাল ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক মুশফিক আহমদের সভাপতিত্বে ‘জিওলজি ওয়াটার রিসোর্সেস অ্যান্ড ক্লাইমেট’ শীর্ষক বিষয়ে প্রথম পর্বে ১৪ এবং বায়োলজিক্যাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক খালেকুজ্জামানের সভাপতিত্বে ‘বায়োডাইভার্সিটি অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি’ শীর্ষক বিষয়ে দ্বিতীয় পর্বে ১৪টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।