উত্তরাঞ্চলের ধর্মঘট সন্ধ্যায় প্রত্যাহার হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরাঞ্চলে পরিবহন ধর্মঘট চলছে। পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘটের তৃতীয় দিনে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী এএইচএম কামরুজ্জামান কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে শিশুশ্রমিকেরা অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দেয়। ছবি: শহীদুল ইসলাম

প্রশাসনের সঙ্গে সমঝোতা বৈঠক গত রাতে ভেস্তে যাওয়ার পর আজ মঙ্গলবার সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এ বৈঠক থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ঐক্য পরিষদের শীর্ষ নেতারা।
সন্ধ্যা ছয়টায় বগুড়া আন্তজেলা বাস টার্মিনালে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এতে রাজশাহী বিভাগের আট জেলার মালিক-শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা ছাড়াও ঐক্য পরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন।
ঐক্যপরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, সন্ধ্যার বৈঠক থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসতে পারে।