উত্তরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিবৃষ্টির কারণে পাবনার চাটমোহর উপজেলার গোয়াখোড়া ভাঙ্গুরা স্টেশনের মাঝামাঝি স্থানে ঈশ্বরদী-ঢাকা রুটের রেললাইনের কিছু অংশের মাটি আজ রোববার সরে গেছে। এ কারণে সেখানে রেললাইন দেবে যায়। সকাল থেকেই ওই রেললাইন দিয়ে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানিয়েছেন, নরম মাটি হওয়ায় অতিবর্ষণের কারণে রেললাইনের কিছু অংশ দেবে গেছে।
অল্প সময়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হবে। জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু হয়েছে।