উত্তরাধিকারের রাজনীতি করতে চান না টিউলিপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী বলেছেন, বংশগত উত্তরাধিকারের রাজনীতি করতে চান না বলেই তিনি বাংলাদেশে না ফিরে ব্রিটেনে মূলধারার রাজনীতিতে সক্রিয় হয়েছেন। নিজ যোগ্যতায় এমপি হওয়ার জন্য তিনি লেবার পার্টির মনোনয়ন পেয়েছেন বলে জানান। গত সপ্তাহে লন্ডনের কিলবার্ন ও হ্যামস্টেড নির্বাচনী এলাকায় লেবার পার্টির দলীয় সদস্যদের ভোটে তাঁর মনোনয়ন নিশ্চিত হয়। এই মনোনয়ন লাভের পর গতকাল বৃহস্পতিবার টিউলিপ লন্ডনে নিজ নির্বাচনী এলাকার একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন। টিউলিপ আগামী নির্বাচনে লন্ডনে বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীর সহযোগিতা কামনা করেন।