উত্তরায় আগোরার ১৩তম আউটলেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের অন্যতম শপিং চেইন আগোরার ১৩তম আউটলেট রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের গাউসুল আজম সরণিতে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহিমআফরোজ গ্রুপের চেয়ারম্যান আফরোজ রহিম, গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রহিম আফরোজ সুপারস্টোরস লিমিটেডের চেয়ারম্যান ফিরোজ রহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আঁদ্রে কেলিউক্স। উত্তরা ৪ নম্বর সেক্টরে আগোরার আরও একটি আউটলেট আছে। বিজ্ঞপ্তি।