উত্তরায় ড্রেনে তরুণীর লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় গতকাল রোববার ড্রেন থেকে মিলেছে এক তরুণীর (২০) লাশ।
উত্তরা থানার উপপরিদর্শক জাকির হোসেন জানান, সকালে উত্তরা-৪ নম্বর সেক্টরের ২/এফ নম্বর সড়কের ড্রেনে ওই তরুণীর লাশ দেখতে পায় লোকজন। খবর পেয়ে পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিহত তরুণীর পরনে সাদা-বেগুনি রঙের কামিজ, সাদা ও কালো রঙের সালোয়ার এবং সাদা ওড়না ছিল।