উত্তরার ছয় হাজার টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) উত্তরা টেলিফোন এক্সচেঞ্জের ছয় হাজার নম্বর পরিবর্তন হচ্ছে। আগামীকাল বুধবার থেকে নম্বর পরিবর্তন প্রক্রিয়া শুরু হবে। আজ মঙ্গলবার বিটিসিএলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নম্বর পরিবর্তনের পর দুটি এক্সচেঞ্জের নম্বর সাত ডিজিটের পরিবর্তে আট ডিজিটের হবে। ‘৮৯৫’ এক্সচেঞ্জের চার হাজার নম্বরের শুরুতে ৪ যোগ হবে। ‘৮৯৬’ এক্সচেঞ্জের নম্বরের ক্ষেত্রেও নম্বরের শুরুতে ৪ যোগ হবে। পাশাপাশি ‘৮৯৬’ এর পরিবর্তে ‘৮৯৫’ হবে। শেষ চারটি ডিজিটও পরিবর্তিত হবে।

বিটিসিএলের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেলিফোন করে গ্রাহককে নতুন নম্বর জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া, পরিবর্তিত নতুন নম্বরের তালিকা বিটিসিএল এর ওয়েবসাইট www. btcl. com. bd এবং বিটিসিএল উত্তরা কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

পরিবর্তিত নম্বর জানার জন্য জরুরি প্রয়োজনে গ্রাহকেরা বিটিসিএলের কল সেন্টারের ‘১৬৪০২’ নম্বরে অথবা অফিস সময়ে ৮৯৩১১৯৯ ও ৫৮৯৫৪২৯৯ নম্বরে যোগাযোগ করতে পারেন। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।