উত্তরার ব্যবসায়ীর লাশ উদ্ধার, মৃতের সংখ্যা ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া-কাওরাকান্দি নৌপথে কাঁঠালবাড়ি ফেরিঘাটে মুখোমুখি সংঘর্ষে দুটি স্পিডবোটডুবির ঘটনায় গতকাল শনিবার আরেকজনের লাশ পাওয়া গেছে। কালবৈশাখীতে গত বৃহস্পতিবার রাতের এ দুর্ঘটনায় এ নিয়ে এ পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হলো।পুলিশ ও এলাকাবাসী জানায়, পুলিশ এলাকাবাসীর সহায়তায় গতকাল সকালে ঢাকার উত্তরার ব্যবসায়ী আশরাফ মুন্সীর (৪৫) লাশ উদ্ধার করে। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর গ্রামের সামচুল হক মৌলভীর ছেলে। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে স্বজনেরা এলাকাবাসীর সহযোগিতায় বরিশালের বানারীপাড়ার মো. মঞ্জুর মোরশেদের ছেলে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. শহিদুল ইসলাম (৪৫) এবং শুক্রবার রাতে নরসিংদীর নিপেন দত্তের ছেলে স্ট্যাম্পভেন্ডার দিলীপ দত্ত চৌধুরী (৫২) ও তাঁর শ্যালক নরসিংদী সদর উপজেলার পরিতোস বিশ্বাসের ছেলে সজীব বিশ্বাসের (২২) লাশ উদ্ধার করা হয়।গতকাল দুপুরে কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বজনেরা এখনো লাশের অপেক্ষায় রয়েছে। স্বজন ও পুলিশের দাবিমতে এখনো নড়াইলের লোহাগড়া উপজেলার কামখানা গ্রামের মো. কালা মিয়া সরদারের ছেলে আকবর সরদার (৪২) নিখোঁজ রয়েছেন। শিবচর থানার পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় এ পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে কালবৈশাখীর সময় কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় ২৮ যাত্রী পানিতে তলিয়ে যায়।