উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে ফ্রি-হার্ট ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান বিজয় দিবস উপলক্ষে আজ রাজধানীর লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড উত্তরা কার্ডিয়াক সেন্টারের উদ্যোগে ফ্রি হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এদিন ক্যাম্পে আগত হৃদ্রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। রোগীদের মধ্যে যাঁরা মুক্তিযোদ্ধা তাঁরা অগ্রাধিকার পাবেন।
সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত এ কার্যক্রম চলবে। দেশের বিভিন্ন হৃদ্রোগ বিশেষজ্ঞ ক্যাম্পে রোগীদের পরীক্ষা-নিরীক্ষাসহ নানা পরামর্শ দেবেন। বিজয় দিবস উপলক্ষে আজ লুবানা জেনারেল হাসপাতালে সব ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।