উত্তরায় অচল ফোন সচল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরার বিভিন্ন সেক্টরে ক্ষতিগ্রস্ত প্রায় ৪০০ টেলিফোন লাইন সচল হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের রাস্তা সম্প্রসারণ, ড্রেন (নর্দমা) নির্মাণ ও উন্নয়নমূলক কাজে রাস্তা খোঁড়ার কারণে ভূগর্ভস্থ টেলিফোন কেব্লগুলো ক্ষতির শিকার হয়। বিটিসিএল সূত্র জানায়, উত্তরা সেক্টর-৩-এর জসীমউদ্দীন রোড ও রবীন্দ্র সরণি, সেক্টর-৪-এর রোড নম্বর-৪, ৪-এর বাইলেন, ৯, ১২ ও শায়েস্তাখান অ্যাভিনিউ এবং সেক্টর-৬-এর রোড নম্বর ১, ২, ৫ এবং আলাউল অ্যাভিনিউর টেলিফোন গ্রাহকেরা ফোন বিকল সমস্যায় পড়েছিলেন। এসব সংযোগ খুব দ্রুত চালু করা হবে। বিজ্ঞপ্তি