উত্তরায় আট প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা ৩ ও ৬ নম্বর সেক্টরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় শতাধিক অবৈধ দোকানও উচ্ছেদ করা হয়। গতকাল মঙ্গলবার ডিএনসিসির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে সিটি করপোরেশন আইন ২০০৯ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯-এর আওতায় স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরকে ৫০ হাজার টাকা, খাজানা হোটেলকে ৫০ হাজার টাকা এবং অন্য ছয়টি দোকানকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।