প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ট্রাস্ট কলেজে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন পুলিশ কর্মকর্তারা। তাঁরা এলাকাবাসীর কাছ থেকে বিভিন্ন অভাব-অভিযোগের কথা শোনেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবাদ শাখা এ তথ্য জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার সময় উত্তরা পশ্চিম থানার ৮ নম্বর বিটের অন্তর্গত ১৩ নম্বর সেক্টরে এক ‘উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে স্থানীয় বাসিন্দা, ভাড়াটিয়া ও বাড়ির মালিকদের সঙ্গে পুলিশ আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় করে। এ ছাড়া ভাড়াটিয়া ও বাড়ির মালিকদের তথ্য ফরম জমা দেওয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা হয়। বিজ্ঞপ্তি।