উত্তরায় একটি মার্কেটে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার উত্তরা-২ নম্বর সেক্টরে নাটোর টাওয়ার নামে একটি বহুতল মার্কেটের চারতলায় আগুন লেগেছে। আজ রোববার রাত সাড়ে ১২টার দিকে লাগা আগুন ভবনটিতে ক্রমশ ছড়িয়ে পড়ছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক মাহমুদুল হক বলেন, এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করে। কিন্তু আগুন ক্রমশ ছড়িয়ে পড়ায় পরে আরও তিনটি ইউনিট নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়।